নদী খনন সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ খানাকুলে
হুগলি , ২২ জুন (হি.স.): সোমবার নদীখননের বৈধ নথি ও সেতু নির্মাণের দাবিতে বালিখাদে বিক্ষোভ গ্রামবাসীদের। খানাকুল থানার উদনা গ্রামে নদী খননের বৈধ নথি প্রদর্শন এবং একটি সেতু নির্মাণের দাবিতে বালিখাদ এলাকায় বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। গ্রাম
নদী খনন সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ খানাকুলে


হুগলি , ২২ জুন (হি.স.): সোমবার নদীখননের বৈধ নথি ও সেতু নির্মাণের দাবিতে বালিখাদে বিক্ষোভ গ্রামবাসীদের।

খানাকুল থানার উদনা গ্রামে নদী খননের বৈধ নথি প্রদর্শন এবং একটি সেতু নির্মাণের দাবিতে বালিখাদ এলাকায় বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বালিখাদের কাজ চললেও আজ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বালি উত্তোলনের সরকারি অনুমোদন বা বৈধ নথি তাঁদের সামনে উপস্থাপন করতে পারেননি। ফলে কাজের বৈধতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, যেভাবে বালি তোলা হচ্ছে তাতে এলাকার রাস্তা ও পরিবেশের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলেও অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাই অবিলম্বে বালি উত্তোলনের সরকারি নোটিশ ও প্রয়োজনীয় নথি প্রকাশ করতে হবে। যদিও খাদান কর্তৃপক্ষের দাবি, তাঁরা সমস্ত কিছু নিয়ম মেনেই কাজ করছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande