চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও গ্রেফতার চোর রিষড়াতে
হুগলি , ২২ জুন (হি.স.): চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে রিষড়া থানার পুলিশ। এই ঘটনায় এক অভিযুক্ত বাইক চোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে রিষড়া থানায় ভারতীয় ন্যায
মোটরবাইক চোর গ্রেফতার


হুগলি , ২২ জুন (হি.স.): চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে রিষড়া থানার পুলিশ। এই ঘটনায় এক অভিযুক্ত বাইক চোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে রিষড়া থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৩(২) ধারায় ১১৪/২৬ নম্বর মামলা রুজু হয়। অভিযোগকারী সন্তোষ কুমার সাউ জানান, রিষড়ার রবীন্দ্র সরণির রাজীব গান্ধী মোড় এলাকায় রাতে পার্ক করে রাখা তাঁর হোন্ডা শাইন মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

ঘটনার তদন্তে নেমে রিষড়া থানার পুলিশ বিভিন্ন থানা এলাকায় এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তল্লাশি ও নজরদারি চালায়। একইসঙ্গে মোটরবাইক চোর চক্রের গতিবিধির উপরও কড়া নজর রাখা হয়।

তদন্তের সূত্র ধরে উত্তর ২৪ পরগনার মানিকপুর এলাকা থেকে দুর্গা রবিদাস ওরফে সুমিত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande