নালন্দায় ১৮০ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ৪
নালন্দা, ২৩ জুন (হি.স.) : আমবোঝাই একটি ট্রাক থেকে প্রায় ১৮০ লিটার মদ উদ্ধার হল নালন্দায়। এই ঘটনায় ট্রাকচালক-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায়
নালন্দায় ১৮০ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ৪


নালন্দা, ২৩ জুন (হি.স.) : আমবোঝাই একটি ট্রাক থেকে প্রায় ১৮০ লিটার মদ উদ্ধার হল নালন্দায়। এই ঘটনায় ট্রাকচালক-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

ঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে কলকাতা থেকে একটি ট্রাকে আম পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ অবৈধ মদ সরমেরা হয়ে ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

খবরের ভিত্তিতে মঙ্গলবার সরমেরা থানার অন্তর্গত পেন্ডি গ্রামের কাছে প্রধান সড়কে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন ট্রাকটিকে আটক করে তল্লাশি চালানো হলে আমের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা ১৫ কার্টন বিয়ার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ১৮০ লিটার বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ট্রাকটিতে প্রায় ৪৬০ বাক্স আম ছিল। সেই আমের আড়ালেই মদ বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনায় গ্রেফতর করা হয়েছে ট্রাকচালক শুভম কুমার ওরফে শিবম কুমার (দীপনগর), খালাসি মনজিৎ কুমার (বেন) ও সুজিত কুমার (দীপনগর) এবং গাড়ির মালিক পাপ্পু কুমারকে (সোহসরাই)।

এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ মদের উৎপাদন, পরিবহণ, মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande