সূরজপুরে শ্রমিক বোঝাই ভ্যান উল্টে আহত ২৫ শ্রমিক
সুরজপুর, ২৩ জুন ( হি.স.): ছত্তিশগড়ের সূরজপুরে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, সূরজপুর থানার অন্তর্গত নেভরায়। দুর্ঘটনায় আহত ১০ জন নাবালক সহ মোট ২৫ জন শ্রমিক। ঘটনার পর থেকেই চালক পলাতক। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রা
সূরজপুরে শ্রমিক বোঝাই ভ্যান উল্টে আহত ২৫ শ্রমিক


সুরজপুর, ২৩ জুন ( হি.স.): ছত্তিশগড়ের সূরজপুরে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, সূরজপুর থানার অন্তর্গত নেভরায়। দুর্ঘটনায় আহত ১০ জন নাবালক সহ মোট ২৫ জন শ্রমিক। ঘটনার পর থেকেই চালক পলাতক।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে শ্রমিকরা ভাইয়াথানে কাজ শেষ করে ভ্যানে চেপে ল্যাঙ্গা গ্রামে ফিরছিল। সেই সময় নেভরার কাছে ঘটতে দুর্ঘটনাটি। একটি ট্রেলারকে অতিক্রম করে সামনে করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের ওপর উল্টে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের অবিলম্বে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখতে শুরু করে। তাদের অভিযোগ , যাত্রিবাহী গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাতায়াত এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ও প্রশাসন এর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থাও নেয়নি । তবে পুলিশের তরফ থেকে সকলকে আশ্বাস প্রদান করা হতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande