গড়মিরপুর সংঘর্ষে ধৃত ৩
হরিদ্বার, ২৩ জুন (হি.স.) : রানিপুর থানা এলাকার গড়মিরপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কড়া পদক্ষেপ করা হবে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গ
গড়মিরপুর সংঘর্ষে ধৃত ৩


হরিদ্বার, ২৩ জুন (হি.স.) : রানিপুর থানা এলাকার গড়মিরপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কড়া পদক্ষেপ করা হবে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুন গড়মিরপুর গ্রামে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। ঘটনার পরই রানিপুর থানার পুলিশ পদক্ষেপ করে এবং ওই দিনই এক পক্ষের তিনজনকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেফতার করে।

এরই ধারাবাহিকতায় সোমবার রানিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে অপর পক্ষের তিন সদস্য শাহজাদ, রিজওয়ান ও আজমকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃতদের পরিচয়, শাহজাদ (১৯), রিজওয়ান (২৮), এবং আজম (২৬)। তাঁরা সকলেই রানিপুর থানা এলাকার গড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande