বিহারগামী গাড়ি থেকে উত্তর প্রদেশে ৩০৬ লিটার মদ উদ্ধার, ধৃত ২
দেওরিয়া, ২৩ জুন (হি.স.) : অবৈধ মদ পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশের দেওরিয়া জেলার খামপার থানার পুলিশ। বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩০৬ লিটার অবৈধ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পা
বিহারগামী গাড়ি থেকে ৩০৬ লিটার মদ উদ্ধার, ধৃত ২


দেওরিয়া, ২৩ জুন (হি.স.) : অবৈধ মদ পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশের দেওরিয়া জেলার খামপার থানার পুলিশ। বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩০৬ লিটার অবৈধ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নম্বরহীন একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) সুনীল কুমার সিং মঙ্গলবার জানান, সোমবার গভীর রাতে তল্লাশি চলাকালীন পুলিশ গোপন সূত্রে খবর পায় যে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ মদ বিহারে নিয়ে যাওয়া হচ্ছে।

গোপন খবরের ভিত্তিতে খামপার থানার পুলিশ ছপিয়া এলাকার নির্মাণাধীন ওভারব্রিজের কাছে নজরদারি শুরু করে। পরে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে মোট ৩৩ কার্টন অবৈধ মদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদের মোট পরিমাণ ৩০৬ লিটার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২২ হাজার টাকা।

এই ঘটনায় পাটনার বাসিন্দা মহম্মদ সুলতান (৩২) এবং বিহারের সিওয়ান জেলার বাসিন্দা গগনদীপ (২১)-কে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande