বীরভূমে গ্রেফতার ৪ তৃণমূল নেতা, পেশ আদালতে
বীরভূম, ২৩ জুন (হি.স.): ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগে এবার বীরভূমের লাভপুর থেকে গ্রেফতার করা হল ৪ জন তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন লাভপুরের দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান, লাভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
বীরভূমে গ্রেফতার ৪ তৃণমূল নেতা, পেশ আদালতে


বীরভূম, ২৩ জুন (হি.স.): ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগে এবার বীরভূমের লাভপুর থেকে গ্রেফতার করা হল ৪ জন তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন লাভপুরের দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান, লাভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ, এছাড়াও গ্রেফতার হয়েছেন মিঠু খলিফা এবং মমিন শেখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে লাভপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এই চারজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ধৃতদের বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। এই গ্রেফতারিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande