
দেহরাদূন, ২৩ জুন (হি. স.) : উত্তরাখণ্ডের দেহরাদূনের ঘটলো এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, প্যাটেলনগরের লালপুরের কাছে । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া গতির যাত্রিবাহী বাসের ধাক্কায় গুরুতর জখম ছয়জন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন সকালে একটি বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছয় পথচারীকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাসের চালককে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে । দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক