কান্দি-বড়ঞা রাজ্য সড়কে ঘোষবাটি মোড়ে দুর্ঘটনা, জখম ৯
মুর্শিদাবাদ, ২৩ জুন (হি.স.) : স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি স্কুল বাসে ধাক্কা ট্রাকের। জখম আট জন পড়ুয়া-সহ এক চালক। মঙ্গলবার দুপুরে কান্দি-বড়ঞা রাজ্য সড়কে ঘোষবাটি মোড়ে দুর্ঘটনা ঘটে। ওই পড়ুয়ারা কান্দির একটি বেসরকারি স্কুলে পড়ে। এ দিন দুপুরে কান
কান্দি-বড়ঞা রাজ্য সড়কে ঘোষবাটি মোড়ে দুর্ঘটনা, জখম ৯


মুর্শিদাবাদ, ২৩ জুন (হি.স.) : স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি স্কুল বাসে ধাক্কা ট্রাকের। জখম আট জন পড়ুয়া-সহ এক চালক। মঙ্গলবার দুপুরে কান্দি-বড়ঞা রাজ্য সড়কে ঘোষবাটি মোড়ে দুর্ঘটনা ঘটে। ওই পড়ুয়ারা কান্দির একটি বেসরকারি স্কুলে পড়ে।

এ দিন দুপুরে কান্দির ঘন শ্যামপুরের একটি বেসরকারি স্কুলের বাস ঘোষবাটির দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই বিকট শব্দে বাস আর ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় স্কুল বাসের সামনের অংশ। বাসে থাকা ৮ জন পড়ুয়া এবং এক চালক গুরুতর জখম হন। দুর্ঘটনার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত উদ্ধার করে রক্তাক্ত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande