কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা
কলকাতা, ২৩ জুন (হি.স.): কাঁকুড়গাছি ভিআইপি বাজার পরিদর্শনে এসে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে উত্তর কলকাতার কাঁকুড়গাছি বাজারে যান মন্ত্রী অগ্নিমিত্র
কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা


কলকাতা, ২৩ জুন (হি.স.): কাঁকুড়গাছি ভিআইপি বাজার পরিদর্শনে এসে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে উত্তর কলকাতার কাঁকুড়গাছি বাজারে যান মন্ত্রী অগ্নিমিত্রা। বাজারের পার্কিং, জঞ্জাল অপসারণ প্রক্রিয়া, বিজ্ঞাপন থেকে শুরু করে নানা বিষয়ে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। দোকানের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে বাড়তি জায়গায় দোকান সম্প্রসারণ নয় বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

তাঁর অভিযোগ, পঞ্চাশ বছর ধরে এ বাজারের কোনও উন্নয়ন হয়নি। বাজারের ভিতরে দোকানের সামনে জঞ্জালে ভর্তি। তিনি বলেন, ‘‘ব্যবসায়ীদের জানাচ্ছি, নিয়মিত জঞ্জাল পরিষ্কার করতে হবে। না হলে পুরসভাকে জরিমানা দিতে হবে। যত্রতত্র পার্কিং চলবে না। অবৈধ বিজ্ঞাপনে ভর্তি থাকায় পুরসভা রাজস্ব হারাচ্ছে।’’ পুরসভার যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন মন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande