ভরদুপুরে প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব কলকাতায়, প্রেস ক্লাবসহ একাধিক এলাকায় ভেঙে পড়ল গাছ
কলকাতা, ২৩ জুন (হি. স.) : মঙ্গলবার ভরদুপুরে শহর জুড়েই প্রবল বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। এই সাঁড়াশি ফলায় তিলোত্তমা কলকাতা মহানগরীর বুকে ভরদুপুরে তাণ্ডব চলল। এদিন প্রেস ক্লাব কলকাতায় ভেঙে পড়েছে বড়সড় দুটি গাছ। কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের মধ্যে
প্রেস ক্লাব কলকাতায় গাছ পড়েছে, মন্ত্রী ঘটনাস্থলে


কলকাতা, ২৩ জুন (হি. স.) : মঙ্গলবার ভরদুপুরে শহর জুড়েই প্রবল বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। এই সাঁড়াশি ফলায় তিলোত্তমা কলকাতা মহানগরীর বুকে ভরদুপুরে তাণ্ডব চলল। এদিন প্রেস ক্লাব কলকাতায় ভেঙে পড়েছে বড়সড় দুটি গাছ। কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের মধ্যেই থাকা গাছটি এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ছোট্টু নামে এক কিশোর। পান গুমটিতে সে তখন বসেছিল। দুটি কুকুর ছানা ঘটনাস্থলে মারা গেছে।

এদিকে, ওই ঘটনার খবর পেয়ে ময়দান থানার পুলিশ ছুটে আসে। কলকাতা পুলিশও আসে। অব্যবহিত পরেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল ঘটনাস্থলে পৌঁছেছেন। জেসিবি আসে। তড়িঘড়ি সাফাই অভিযানের কাজ চলে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কয়েকটি প্রাণ। এ যাত্রায় মানুষের মৃত্যুর ঘটনা নেই।

এর মাঝেই খবর আসে রাজভবনের পাশে দক্ষিণ গেটের সামনে আকাশবাণীর দিকের ফুটপাতে গাছ পড়ে পায়ে হাঁটার রাস্তা পুরো বন্ধ। মিডলটন রো-তে গাছ পড়েছে। অফিস পাড়া ডালহৌসিতে একাধিক গাছ পড়েছে। খবর পেয়ে সেখানেও ছুটে যান সংশ্লিষ্ট সকলে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande