
নয়ডা, ২৩ জুন ( হি.স.): এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল উত্তর প্রদেশের নয়ডায়। দাদরি থানার অন্তর্গত এলাকার বাসিন্দার বিরুদ্ধে নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম দীপক।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , সোমবার রাতে এক ব্যক্তি থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে জানানো হয় , তারা দাদরি কসবা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে। নির্যাতিতার পরিবারের সদস্য আরও জানায়, সোমবার রাতে তার ১৪ বছরের মেয়ে জানায় , দীপক নামের তাদেরই এক প্রতিবেশী তার সঙ্গে অশালীন আচরণ করে। কিশোরী যখন এর প্রতিবাদ করলে দীপক তার ও তার পরিবারের প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটি জানার পর অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে সমস্ত দিক বিবেচনা করে দেখা হচ্ছে । অভিযুক্তের খোঁজে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক