শ্রীভূমির ক্রীড়াবিদদের জন্য পেনশন ও এককালীন আর্থিক সহায়তার আবেদন আহ্বান
শ্রীভূমি (অসম), ২৩ জুন (হি.স.) : রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ অধিকরণের পক্ষ থেকে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের ''ক্রীড়া পেনশন'' (এককালীন আর্থিক সহায়তা এবং নিয়মিত ক্রীড়া পেনশন) প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে শ্রীভূমি জেলা ক্
শ্রীভূমির ক্রীড়াবিদদের জন্য পেনশন ও এককালীন আর্থিক সহায়তার আবেদন আহ্বান


শ্রীভূমি (অসম), ২৩ জুন (হি.স.) : রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ অধিকরণের পক্ষ থেকে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের 'ক্রীড়া পেনশন' (এককালীন আর্থিক সহায়তা এবং নিয়মিত ক্রীড়া পেনশন) প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিকের পক্ষ থেকে যোগ্য ক্রীড়াবিদদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আবেদনের জন্য যোগ্যতা ও শর্তাবলি বেঁধে দেওয়া হয়েছে। শর্তাবলিগুলি যথাক্রমে আবেদনকারীকে অবশ্যই অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ (অলিম্পিক স্বীকৃত ক্রীড়া শাখা) অথবা জাতীয় গেমসে পদকপ্রাপ্ত হতে হবে। তবে যারা বিগত বছরগুলোতে এই প্রকল্পের অধীনে আবেদন করেছেন বা নির্বাচিত হয়েছেন, তাঁরা পুনরায় আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

এতে আগ্রহী ও যোগ্য ক্রীড়াবিদদের নির্ধারিত ফরমেটে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী ৫ জুলাই বা তার আগে শ্রীভূমির জেলা গ্রন্থাগার ভবনের নীচতলায় অবস্থিত জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট ফেডারেশন বা অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত পদক জয়ের শংসাপত্র, বর্তমান কর্মসংস্থানের স্থিতি উল্লেখ করে একটি হলফনামা বা অ্যাফিডেভিট। পাশাপাশি, ব্যাংক পাসবুকের প্রথম পাতা, সরকারি/আধা-সরকারি/বেসরকারি বা অন্যান্য চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, স্থায়ী বসবাসের শংসাপত্র ও সক্রিয় মোবাইল নম্বর সঙ্গে জমা দিতে হবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande