শিলচরে উদযাপিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস
শিলচর (অসম), ২৩ জুন (হি.স.) : শিলচরেও উদযাপিত জনসংঘ-এর প্রতিষ্ঠাতা তথা জাতীয়তাবাদী নেতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩-তম আত্মবলিদান দিবস। আজ মঙ্গলবার গভীর শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে কাছাড় জেলা বিজেপির উদ্যোগে কাছাড় জেলা সদর শিলচর শহরে ড. শ্যা
শিলচরে ড. শ্যামাপ্রসাদের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি বিজেপির


শিলচর (অসম), ২৩ জুন (হি.স.) : শিলচরেও উদযাপিত জনসংঘ-এর প্রতিষ্ঠাতা তথা জাতীয়তাবাদী নেতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩-তম আত্মবলিদান দিবস।

আজ মঙ্গলবার গভীর শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে কাছাড় জেলা বিজেপির উদ্যোগে কাছাড় জেলা সদর শিলচর শহরে ড. শ্যামাপ্রসাদ মুখাোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, ১৯৫৩ সালের ২৩ জুন জম্মু ও কাশ্মীরে ‘এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না’, এই দৃঢ় আদর্শকে সামনে রেখে আন্দোলনরত অবস্থায় ড. শ্যামাপ্রসাদ মুখাোপাধ্যায়ের রহস্যমৃত্যু হয়েছিল। দেশের একতা ও অখণ্ডতার জন্য তাঁর আত্মবলিদান আজও জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

জেলা বিজেপি সভাপতি সাহা বলেন, শ্যামাপ্রসাদ মুখাোপাধ্যায়ের ত্যাগ, আদর্শ ও জাতির প্রতি অগাধ ভালোবাসা চিরকাল ভারতবাসীকে অনুপ্রাণিত করবে। তাঁর দেখানো পথেই ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলছে দেশ। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যদের অংশগ্রহণ করেছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, শিলচরের বিধায়ক ডা. রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস এবং বিজেপির জেলা ও মণ্ডল স্তরের বিভিন্ন পদমর্যাদার কার্যকর্তাগণ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande