
শ্রীভূমি (অসম), ২৩ জুন (হি.স.) : শ্রীভূমি নর্থ এবং শ্রীভূমি সাউথ টেরিটরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, লঙ্গাই থেকে চাঁদখানি সড়কে সর্বাধিক ১০ টন ক্ষমতাসম্পন্ন ভারী যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এতে কাটাখালে অবস্থিত লঙ্গাই নদীর ওপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ বিগত কিছু দিনের অবিরাম বৃষ্টির জন্য চালু করা সম্ভব না হওয়ায় এবং যে কোনও দুর্ঘটনা প্রতিহত করতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ট্রান্সপোর্ট অপারেটর, ঠিকাদার ও বলবৎকারী সংস্থাগুলিকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেতুর দু-পাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনেজ অতি শীঘ্রই লাগানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস