
ভাগলপুর, ২৩ জুন ( হি.স.): একটানা ১৫ দিনের অসহ্য গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হল বিহারের ভাগলপুরে। মঙ্গলবার দুপুরের পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসে। দুপুরের পর থেকে শুরু হয় তীব্র ঝড়। আবহাওয়া দফতর সূত্রে মঙ্গলবার জানা গেছে, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত। তবে ঝড়ের দাপট বাড়তেই তা পৌঁছায় হাওয়ার গতিবেগ পৌঁছায় ঘণ্টায় প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।
চালকেরা রাস্তার ধারে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে আশ্রয় নেয় । তীব্র ঝড়ে শহরের একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ । সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ দফতর এবং প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঝড় ও বৃষ্টির তাণ্ডবে বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক