আরামবাগে বাস দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার, আহত অনেক যাত্রী
হুগলি, ২৩ জুন (হি.স.): হুগলির আরামবাগে দুর্ঘটনার কবলে পড়ল চলন্ত বাস, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা যাত্রীর। জখম হয়েছেন অনেকেই। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের আদমবাঁধ এলাকায় বর্ধমান-মুথাডাঙা রাজ্য সড়কে। যান্ত্রিক ত্রুটির
আরামবাগে বাস দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার, আহত অনেক যাত্রী


হুগলি, ২৩ জুন (হি.স.): হুগলির আরামবাগে দুর্ঘটনার কবলে পড়ল চলন্ত বাস, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা যাত্রীর। জখম হয়েছেন অনেকেই। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের আদমবাঁধ এলাকায় বর্ধমান-মুথাডাঙা রাজ্য সড়কে। যান্ত্রিক ত্রুটির কারণে তারকেশ্বর যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। কিছুক্ষণ যানজট হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে আদমবাঁধ এলাকায় বর্ধমান-মুথাডাঙা রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তারকেশ্বরগামী একটি বাস। বাসটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ রাস্তা সারানোর দাবি তুলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande