সীমান্ত ফেন্সিংয়ে বিএসএফ-কে ১৪২ একর জমি, আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হবে ৬০০ কিমি বেড়ার কাজ
কলকাতা, ২৩ জুন (হি. স.) : সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিএসএফ-কে ১৪২.৭৯ একর জমি হস্তান্তরের কথা জানাল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, ও
বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন


কলকাতা, ২৩ জুন (হি. স.) : সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিএসএফ-কে ১৪২.৭৯ একর জমি হস্তান্তরের কথা জানাল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, ওই জমির ওপর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। তাঁর দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ফেন্সিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের বিএসএফ-সংক্রান্ত অবস্থানেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। তিনি জানান, ইতিমধ্যেই কোচবিহারে ২২.৯৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর এবং দার্জিলিংয়ে ৮.৮১৫ একর-সহ মোট ১৪২.৭৯ একর জমি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর মতে, জমি হস্তান্তরের ফলে সীমান্ত সুরক্ষার কাজে গতি এসেছে এবং অনুপ্রবেশ রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে বেড়া নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগে অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য ছেড়ে চলে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার প্রশ্নে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও আপসহীন’ বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande