হাফলঙে অনুষ্ঠিত জাপানিজ এনকেফেলাইটিস, ডেঙ্গু ও অন্যান্য বাহকবাহিত রোগ প্রতিরোধে জেলা টাস্ক ফোর্সের বৈঠক
হাফলং (অসম), ২৩ জুন (হি.স.) : জাতীয় ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এর অধীনে জাপানিজ এনকেফেলাইটিস, অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোম, ডেঙ্গু এবং অন্যান্য বাহকবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে আজ মঙ্গলবার হাফলঙে অবস্থিত উত্তর কা
হাফলঙে জেই ডেঙ্গু প্রতিরোধে জেলা টাস্ক ফোর্সের বৈঠক


টাস্ক ফোর্সের বৈঠকের এক মুহূর্ত


হাফলং (অসম), ২৩ জুন (হি.স.) : জাতীয় ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এর অধীনে জাপানিজ এনকেফেলাইটিস, অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোম, ডেঙ্গু এবং অন্যান্য বাহকবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে আজ মঙ্গলবার হাফলঙে অবস্থিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অফিসার্স কনফারেন্স হল-এ জেলা টাস্ক ফোর্সের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পৌরোহিত্য করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব পার্থসারথি জহরি। উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের যুগ্মসচিব রেবেকা চাংসন। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পশুপালন ও প্রাণীসম্পদ, সমাজকল্যাণ, কৃষি, শিক্ষা বিভাগ, পুরসভা এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের পদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা শুরুর আগে ডিমা হাসাও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জাপানি এনকেফেলাইটিস, ডেঙ্গু সহ বিভিন্ন বাহকবাহিত রোগ এবং সেগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি কার্যক্রম আরও জোরদার করা, জাপানিজ এনকেফেলাইটিস ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কৌশল গ্রহণ এবং বর্ষাকালে রোগ সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

রেবেকা চাংসান সকল সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ওপর বিশেষ নজরদারি চালানোর জন্যও অনুরোধ করেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande