
ভাগলপুর, ২৩ জুন (হি.স.): আসন্ন মহরম উপলক্ষে মঙ্গলবার জেলা সদর দফতরের সমীক্ষা ভবনে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অলঙ্কৃতা পাণ্ডে। মহরমের মাসে আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সেখানে আলোচনা হয়। বিভিন্ন দিক খতিয়ে দেখেন জেলাশাসক।
বৈঠকে জেলা শান্তি কমিটি ও কেন্দ্রীয় মহরম কমিটির সদস্যরা তাঁদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জেলাশাসককে অবহিত করেন। কেন্দ্রীয় মহরম কমিটির কার্যনির্বাহী আহ্বায়ক মাহবুব আলম বিগত বছরগুলিতে ‘পাহলাম’ থেকে ‘পাইকার’ পর্যন্ত শোভাযাত্রার রুটে পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এসএসপি প্রমোদ কুমার যাদব, সিটি এসপি অতুলেশ ঝা, পুর কমিশনার কিসলয় কুশওয়াহা, অতিরিক্ত জেলাশাসক দীনেশ রাম ও কুন্দন কুমার, এসডিও বিকাশ কুমার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস