
জলপাইগুড়ি, ২৩ জুন (হি.স.): উত্তরবঙ্গের রাজগঞ্জে বিদ্যুতের টাওয়ারের কাজ চলাকালীন ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। হাইটেনশন বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে জখম হলেন পাঁচজন শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম বালাবাড়ি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পশ্চিম বালাবাড়ি এলাকায় একটি বিদ্যুতের টাওয়ারে কাজ চলছিল। শ্রমিকরা যখন কাজ করছিলেন, তখনই আচমকা একটি হাইটেনশন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। জখম হন কর্মরত পাঁচ শ্রমিক। খবর দেওয়া হয় পুলিশে। আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ