তামুলপুরের নাবালিকা উদ্ধার গুয়াহাটি রেলস্টেশনে, মানবদেহ পাচারে জড়িত অভিযোগে গ্রেফতার এক
গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : তামুলপুরের ১৬ বছর বয়সি এক নাবালিকাকে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উদ্ধার করেছে পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে তাকে অন্য রাজ্যে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে পরিবারের সন্দেহ। মানবদেহ পাচারে জড়িত অভিযোগে ৪২ বছর বয়সি নাসির আলি
তামুলপুরের নাবালিকা উদ্ধার গুয়াহাটি রেলস্টেশনে, মানবদেহ পাচারে জড়িত অভিযোগে গ্রেফতার এক


গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : তামুলপুরের ১৬ বছর বয়সি এক নাবালিকাকে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উদ্ধার করেছে পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে তাকে অন্য রাজ্যে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে পরিবারের সন্দেহ। মানবদেহ পাচারে জড়িত অভিযোগে ৪২ বছর বয়সি নাসির আলি নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, শনিবার বিকালে গুয়াহাটি যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকাটি। পরিবারের সঙ্গে তার যোগাযোগও হয়েছিল। কিন্তু রাত সাড়ে সাতটার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে পরিবারের সন্দেহ হয়। এর পর ২১ জুন নাবালিকার মা নাগ্রিজুলি পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে নাগ্রিজুলি পুলিশ তদন্ত-অভিযান চালিয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে নাবালিকাকে উদ্ধার করে। সঙ্গে নাবালিকা পাচারে অভিযুক্ত নাসির আলিকে গ্রেফতার করে নাগ্রিজুলি নিয়ে গেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande