বজ্রপাতে শীতলকুচিতে মৃত্যু গৃহবধূর
কোচবিহার, ২৩ জুন (হি.স.): কোচবিহার জেলার মাথাভাঙা শীতলকুচি ব্লকের সাটিমারি এলাকায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম মেনকা বর্মণ। মঙ্গলবার সকালের এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় স
বজ্রপাতে শীতলকুচিতে মৃত্যু গৃহবধূর


কোচবিহার, ২৩ জুন (হি.স.): কোচবিহার জেলার মাথাভাঙা শীতলকুচি ব্লকের সাটিমারি এলাকায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম মেনকা বর্মণ। মঙ্গলবার সকালের এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকায় আচমকাই ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সময় বাড়ির পাশে একটি জমিতে বাঁধা থাকা নিজেদের গরু ফিরিয়ে আনতে গিয়েছিলেন মেনকা দেবী। সেসময় হঠাৎ বজ্রপাত হয়। তার আঘাতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande