
হরিদ্বার, ২৩ জুন ( হি.স.): প্রশাসনের নির্দেশে উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে বেআইনি উচ্ছেদ অভিযান। এই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার টিবড়ি রেলওয়ে ব্রিজের কাছে ভেঙে দেওয়া হল রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ।
রেলের আধিকারিক, জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে রেলের জমিতে বেআইনিভাবে তৈরি করা প্রায় ৪০ থেকে ৪৫টি ঘর ভেঙে ফেলা হয়। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন রেলের এক আধিকারিক জানিয়েছেন, চারধাম যাত্রা এবং আসন্ন কানওয়ার মেলা ও কুম্ভ মেলার সুষ্ঠ পরিচালনার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন রেলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার, রেলের সেকশন ইঞ্জিনিয়ার, জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক