ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন
​আরামবাগ, ২৩ জুন (হি. স.) : মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয়। এই উপলক্ষে দলের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে
বিজেপি জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবস পালন


​আরামবাগ, ২৩ জুন (হি. স.) : মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয়। এই উপলক্ষে দলের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ, দেশপ্রেম এবং জাতীয়তাবাদী চিন্তাধারার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য ডঃ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ভারতীয় রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

​এদিনের কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন। অনুষ্ঠানের শেষে সকলের অংশগ্রহণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

​বিজেপি নেতৃত্বের দাবি, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ আজও দেশের কোটি কোটি মানুষের কাছে প্রেরণার উৎস এবং তাঁর আত্মবলিদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande