কোল্লামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল লরি, মৃত ৩
কোট্টারাক্কারা, ২৩ জুন (হি. স.) : কেরলমের কোল্লাম জেলায় ঘটল এক পথ দুর্ঘটনা। মঙ্গলবার কোল্লামের কোট্টারাক্কারায় ঘটে দুর্ঘটনাটি। নিয়ন্ত্রণহীন লরির তলায় চাপা পড়ে প্রাণ হারায় তিনজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া গতির মাটি বোঝাই লরি
কোল্লামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল লরি, মৃত ৩


কোট্টারাক্কারা, ২৩ জুন (হি. স.) : কেরলমের কোল্লাম জেলায় ঘটল এক পথ দুর্ঘটনা। মঙ্গলবার কোল্লামের কোট্টারাক্কারায় ঘটে দুর্ঘটনাটি। নিয়ন্ত্রণহীন লরির তলায় চাপা পড়ে প্রাণ হারায় তিনজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া গতির মাটি বোঝাই লরিটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মুক্কোলি মুক্কু এলাকায় একটি যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকে পড়ে এবং উল্টে যায়।

। সেইসময় যাত্রী প্রতীক্ষালয়ে বেশ কিছু স্কুল ও কলেজের পড়ুয়া ছিল। লরিটি উল্টে যাওয়ায় লরির নিচে চাপা পড়ে কয়েকজন পড়ুয়া এবং পথচারী।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে আহতদের সঠিক সংখ্যা এবং তাদের আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande