আত্মবলিদান দিবসে শ্রীভূমির লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির ভারত কেশরীকে শ্রদ্ধার্ঘ্য
বাজারিছড়া (অসম), ২৩ জুন (হি.স.) : আত্মবলিদান দিবসে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির উদ্যোগে আজ মঙ্গলবার ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্ৰদ্ধাৰ্ঘ্য অৰ্পণ করা হয়েছে। আত্মবলিদান দিবস উপলক্ষ্
লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির আত্মবলিদান দিবস পালন


বাজারিছড়া (অসম), ২৩ জুন (হি.স.) : আত্মবলিদান দিবসে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির উদ্যোগে আজ মঙ্গলবার ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্ৰদ্ধাৰ্ঘ্য অৰ্পণ করা হয়েছে।

আত্মবলিদান দিবস উপলক্ষ্যে আজ ২৩ জুন মণ্ডল কার্যালয়ে এক সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রবাদী নেতা ড. শ্যামাপ্রসাদের প্রতিকৃতির সামনে প্রদীপ প্ৰজ্বলন ও পষ্পার্ঘ্য নিবেদন করেন মণ্ডল সভানেত্ৰী সম্পারানি চৌধুরী সহ মণ্ডলের অপর কার্যকর্তারা।

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসকে বলিদান দিবস হিসাবে পালন করে ভারতীয় জনতা পার্টি। এ উপলক্ষ্যে আজ লোয়াইরপোয়া মণ্ডলের অধীন বিভিন্ন বুথে বিজেপির কার্যকর্তা ও সমর্থকরা এই দিবসটি উদযাপন করেছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande