গুরুগ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির
গুরুগ্রাম, ২৩ জুন ( হি.স.): হরিয়ানার গুরুগ্রামে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর ৩৫ এর এক ব্যক্তির । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তির পরনে ছিল একটি কালো টি-শার্ট এ
গুরুগ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির


গুরুগ্রাম, ২৩ জুন ( হি.স.): হরিয়ানার গুরুগ্রামে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর ৩৫ এর এক ব্যক্তির । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তির পরনে ছিল একটি কালো টি-শার্ট এবং কালো ক্যাপ্রি।

এদিন রেল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সেই সময় ডাউন লাইনে যাচ্ছিল সৈনিক এক্সপ্রেস। সেইসময় হঠাৎই রেললাইনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। চালক ট্রেন থামলেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনায় নিহতের শরীর প্রায় ছয়টি টুকরোয় ছিন্নভিন্ন হয় । তার মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। ডান হাত কনুই থেকে এবং দুই পা হাঁটু থেকে কাটা পড়ে। দেহ শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। রেল পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande