দুর্ঘটনা থেকে শিক্ষা: যাত্রী নিরাপত্তায় মহাসড়কে বিশেষ অভিযানে জেলা পুলিশ
কলকাতা, ২৩ জুন (হি. স.) : দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী নিরাপত্তায় রাস্তায় নামল জেলা পুলিশ প্রশাসন। উল্লেখ্য, ময়নাগুড়িতে সাম্প্রতিক ভয়াবহ পথ দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার ময়নাগুড়ির ইন্দিরা
দুর্ঘটনায়


কলকাতা, ২৩ জুন (হি. স.) : দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী নিরাপত্তায় রাস্তায় নামল জেলা পুলিশ প্রশাসন। উল্লেখ্য, ময়নাগুড়িতে সাম্প্রতিক ভয়াবহ পথ দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকায় বিশেষ অভিযান চালায় ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ। সরকারি ও বেসরকারি বাসগুলির নথিপত্র, ফিটনেস এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি চালকদের মদ্যপান করে গাড়ি চালানোর প্রবণতা রুখতে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষাও করা হয়েছে।

গত রবিবার শিলিগুড়ি থেকে ময়নাগুড়িগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ওই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয় এবং বহু যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এই বিশেষ নজরদারি শুরু হয়েছে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রশাসনের প্রধান লক্ষ্য। সে কারণে বাসগুলির বৈধ নথি, চালকদের লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়গুলি বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। তাঁর দাবি, আগামী দিনেও এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে, যাতে মহাসড়কে নিরাপত্তা আরও জোরদার করা যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande