হাইলাকান্দিতে মহররমের চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন
হাইলাকান্দি (অসম), ২৩ জুন (হি.স.) : মহররমের প্রাক্কালে জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্য গুরুত্বপূর্ণ তৃতীয় তথা চূড়ান্ত প্রস্তুতি সভার আয়োজন করে হাইলাকান্দি জেলা প্রশাসন। উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অমিতাভ সিনহা,
হাইলাকান্দিতে মহররমের চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন


হাইলাকান্দি (অসম), ২৩ জুন (হি.স.) : মহররমের প্রাক্কালে জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্য গুরুত্বপূর্ণ তৃতীয় তথা চূড়ান্ত প্রস্তুতি সভার আয়োজন করে হাইলাকান্দি জেলা প্রশাসন। উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী, সার্কল অফিসারগণ, পুলিশের অন্য পদস্থ আধিকারিকগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকবৃন্দ।

বৈঠকে পূর্বে আলোচিত নির্দেশিকাগুলো পুনরায় পর্যালোচনা করেছে প্রশাসন। জেলাশাসক অভিষেক জৈন এবং এসএসপি অমিতাভ সিনহা কমিটিকে আশ্বস্ত করেছেন, যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে। পাশাপাশি, শোভাযাত্রার রুটগুলোতে জল ও চিকিৎসার মতো মৌলিক সুযোগ-সুবিধার নিরবচ্ছিন্ন ব্যবস্থা করা হবে।

প্রশাসনের সক্রিয় সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে মহররম কমিটির প্রতিনিধিরা উৎসবটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সমস্ত সরকারি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande