পলাশীর প্রান্তরে পালিত হলো ঐতিহাসিক পলাশী দিবস
কলকাতা, ২৩ জুন (হি. স.) : পলাশীর প্রান্তরে পালিত হলো পলাশী দিবস। এই উপলক্ষে মঙ্গলবার নদীয়া জেলার ঐতিহাসিক স্থান, গঙ্গা নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত পলাশী স্মৃতি স্মারকে (মনুমেন্ট চত্বরে) একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করেছিল ধুবুলিয়া কথাশিল্প আবৃত্ত
নদীয়া জেলার পলাশির প্রান্তরে কথাশিল্প উদ্যোগ


কলকাতা, ২৩ জুন (হি. স.) : পলাশীর প্রান্তরে পালিত হলো পলাশী দিবস। এই উপলক্ষে মঙ্গলবার নদীয়া জেলার ঐতিহাসিক স্থান, গঙ্গা নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত পলাশী স্মৃতি স্মারকে (মনুমেন্ট চত্বরে) একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করেছিল ধুবুলিয়া কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র। উল্লেখ্য, ১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত হয়েছিল ঐতিহাসিক পলাশীর যুদ্ধ। এদিন স্মৃতিবিজড়িত ওই স্থানে ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রাসঙ্গিক আলোচনা করেন পীতম ভট্টাচার্য। তিনি বলেন, -‘‘২৩ জুনের ইতিহাস এক পরাধীনতার ইতিহাস, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ইতিহাস।’’

তাঁর বক্তব্যে উঠে আসে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার পরাজয় ও সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গটি। তিনি স্মরণ করিয়ে দেন, কাজী নজরুল ইসলাম পলাশীর বেদনাময় ইতিহাসকে কেন্দ্র করে ‘হায় পলাশী’ গানটি রচনা করেছিলেন এবং অন্য এক লেখায় সিরাজদ্দৌলাকে ‘বাংলার বীর শহিদ’ বলে উল্লেখ করেছিলেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কথাশিল্পের ছাত্রছাত্রীদের সমবেত আবৃত্তি। তারা কাজী নজরুল ইসলামের ‘কান্ডারী হুঁশিয়ার’ কবিতাটি আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ইতিহাসের বার্তা ও শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande