লোকো পাইলটদের তৎপরতায় রক্ষা পেল বুনো হাতির পাল, বড় দুর্ঘটনা এড়াল রাজধানী এক্সপ্রেস
গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : কর্তব্যনিষ্ঠা, সতর্কতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ১২৪২৪ নম্বর নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলট এসএন রাজু এবং সহকারী লোকো পাইলট আরকে সিং। আজ মঙ্গলবার ভোররাতে তিতাবর ও মরিয়নি স্টেশনের মধ্য
তিতাবর-মরিয়নি স্টেশনের মধ্যবর্তী রেলপথে বুনোহাতির দল


গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : কর্তব্যনিষ্ঠা, সতর্কতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ১২৪২৪ নম্বর নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলট এসএন রাজু এবং সহকারী লোকো পাইলট আরকে সিং। আজ মঙ্গলবার ভোররাতে তিতাবর ও মরিয়নি স্টেশনের মধ্যবর্তী রেলপথে বুনোহাতির এক পাল দেখে তাঁরা তাৎক্ষণিকভাবে জরুরি ব্রেক কষেন।

লোকো পাইলটদের দ্রুত পদক্ষেপের ফলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি হাতির পালটি নিরাপদে রেললাইন অতিক্রম করতে সক্ষম হয়। তাঁদের উপস্থিত বুদ্ধি ও তৎপরতার কারণে একদিকে যেমন বন্যপ্রাণীদের জীবন রক্ষা পেয়েছে, অন্যদিকে রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই রেলকর্মীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি সংবেদনশীলতার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। রেল কর্তৃপক্ষও তাঁদের এই প্রশংসনীয় ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় এমন সচেতনতা এবং মানবিক উদ্যোগ ভবিষ্যতের জন্য এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande