
কলকাতা, ২৩ জুন (হি.স.): সারা দেশের সঙ্গে এই রাজ্যেও মঙ্গলবার যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানের জন্যই আজ আমরা সবাই নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। বাংলাদেশ থেকে আসা গৃহহীন উদ্বাস্তুদের পাশে শ্যামাপ্রসাদ মুখার্জী দাঁড়িয়ে ছিলেন। রাজ্য সভাপতি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতেই আজ তার দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জী বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। তার অবদানের ইতিহাস পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন, বামপন্থীদের ট্রাম পুড়িয়ে দেওয়া কোন রাজনৈতিক আন্দোলন ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর ঘটনা থেকে মানুষের নজর ঘোরানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ