
কলকাতা, ২৩ জুন (হি.স.): প্রয়াণ বার্ষিকীতে ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডঃ শ্যামাপ্রসাদ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার বলেছেন, আজ 'বলিদান দিবস'। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অসামান্য অবদানের কথা সবারই জানা। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই কারণেই 'রাজ্য প্রতিষ্ঠা দিবস'-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন। তাঁর অবদানের কারণেই কাশ্মীর এখন দেশের অবিচ্ছেদ্য অংশ। তিনি স্লোগান দিয়েছিলেন—'এক দেশ, এক সংবিধান, এক পতাকা, এক নেতা'। এই সরকার তাঁর নির্দেশনায় কাজ করবে এবং তাঁর নীতি ও আদর্শ মেনে চলবে; আজ সমগ্র দেশ দিনটিকে 'বলিদান দিবস' হিসেবে পালন করছে। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার—বিশেষ করে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং কলকাতা পৌরসংস্থা—এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের মৃত্যুতে মাল্যদানের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে ১৫ বছর ধরে ছিল জামাতি সরকার। তাই ইতিহাস লুকিয়ে রাখা হয়েছিল। আজ আমরা আত্মবলিদান দিবস পালন করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুতে রহস্য রয়েছে। গোটা হিন্দু সমাজ তাঁর কাছে চিরকৃতজ্ঞ। এতদিন তাঁর অবদান ভুলিয়ে দেওয়া হয়েছিল।’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ