বেঙ্গালুরু থেকে গ্রেফতার টাকি পুরসভার উপপুরপ্রধান
উত্তর ২৪ পরগনা, ২৩ জুন (হি.স.): পুলিশের জালে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তথা উপপুরপ্রধান ফারুক গাজী। সোমবার রাতে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশের সহযোগিতা
বেঙ্গালুরু থেকে গ্রেফতার টাকি পুরসভার উপপুরপ্রধান


উত্তর ২৪ পরগনা, ২৩ জুন (হি.স.): পুলিশের জালে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তথা উপপুরপ্রধান ফারুক গাজী। সোমবার রাতে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশের সহযোগিতায় সেখানে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ফারুককে ধরা হয়। ফারুকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জমি দখল, সরকারি জমি ও নদীর চর দখল, আবাস যোজনায় কাটমানি নেওয়া, বিরোধীদের হুমকি দেওয়া, ভোটের আগে প্রচারে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ আছে। ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande