ফাঁকা বাড়িতে চুরি, গয়না-গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট
আউরাইয়া, ২৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলার ফাফুন্দ থানা এলাকার তারাই গ্রামে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না ও তিনটি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মঙ্
ফাঁকা বাড়িতে চুরি, গয়না-গ্যাস সিলিন্ডার উধাও


আউরাইয়া, ২৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলার ফাফুন্দ থানা এলাকার তারাই গ্রামে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না ও তিনটি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারাই গ্রামের বাসিন্দা মদন কুশওয়াহা গুরগাঁওয়ে মালি হিসেবে কাজ করেন। স্ত্রী সীমা দেবী ও দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকেন তিনি। সেই কারণে গ্রামের বাড়িটি দীর্ঘদিন ধরেই তালাবন্ধ অবস্থায় ছিল। মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ সপরিবারে গ্রামে ফিরে এসে বাড়ির দরজা খুলতেই চুরির ঘটনা সামনে আসে।

মদন কুশওয়াহার দাবি, বাড়ির ভিতরে ঢুকেই তিনি দেখতে পান সব ঘরের দরজা খোলা। আলমারির তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। একটি বাক্সের ছিটকিনিও ভাঙা ছিল। সেখান থেকে লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না উধাও হয়ে গিয়েছে। পাশাপাশি বাড়িতে রাখা তিনটি গ্যাস সিলিন্ডারও খুঁজে পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চোরেরা ছাদের পথ দিয়ে বাড়িতে ঢুকেছিল। এরপর নিশ্চিন্তে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও জরুরি পরিষেবা নম্বর ১১২-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে ফাফুন্দ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই চুরির ঘটনার কিনারা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande