নলবাড়িতে উদ্ধার ১.৪৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই
নলবাড়ি (অসম), ২৪ জুন (হি.স.) : নলবাড়িতে মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১.৪৮ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে। এ মাদক কারবারে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর সামাজিক মাধ্যম এক্স-এ এ
নলবাড়িতে ১.৪৮ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার দুই


নলবাড়ি (অসম), ২৪ জুন (হি.স.) : নলবাড়িতে মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১.৪৮ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে। এ মাদক কারবারে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর সামাজিক মাধ্যম এক্স-এ এ খবর দিয়ে জানান, নলবাড়ি জেলা পুলিশের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা মোট ২১১.৫ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেছেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন মাদকের চালানটি জনসমাজে পৌঁছানোর আগেই বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। তিনি লিখেছেন, ‘আমাদের সমাজকে বিষিয়ে তোলার আগেই আরেকটি মাদকের চালান আটক করা হয়েছে।’ সফল অভিযানের জন্য মুখ্যমন্ত্ৰী নলবাড়ি পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে নলবাড়ি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকগুলির কালোবাজারি মূল্য প্রায় ১ কোটি ৪৮ লক্ষ টাকা। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মাদকের উৎস এবং পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে, জানিয়েছে পুলিশের আধিকারিক সূত্র।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande