
বাসন্তী, ২৫ জুন (হি.স.): তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ধসে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রামচন্দ্রখালির বাসিন্দা সাহিল সর্দারের (১৬)। পরিবারের দাবি, মামাতো দাদাদের সঙ্গে কলকাতায় গিয়েছিল সে। বুধবার দাদা মোস্তাকিনদের কর্মস্থলে থাকাকালীন আচমকা ছাদ ধসে পড়ে। তাতে বহু শ্রমিকের সঙ্গে চাপা পড়ে সাহিলও। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাহিলের মৃত্যু হয়। জখম মোস্তাকিন-সহ কয়েক জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া। মৃত ১৬ বছর বয়সী সাহিল সরদারের মা বলেন, সে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সে আমাকে বলেছিল, সোমবার বাড়ি ফিরবে। গতকাল তার মোবাইল ফোন বন্ধ ছিল এবং আমরা তার সম্পর্কে কোনও খবর পাইনি। পরে জানতে পারি ছেলের মৃত্যু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ