নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ
শিলিগুড়ি, ২৪ জুন (হি.স.): দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ এবং জনপরিষেবামূলক প্রকল্পগুলিতে অনিয়মের অভিযোগে বুধবার বড়সড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী ও সমর্থকেরা পঞ্চায়েত প্রধানকে ঘেরাও
নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ


শিলিগুড়ি, ২৪ জুন (হি.স.): দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ এবং জনপরিষেবামূলক প্রকল্পগুলিতে অনিয়মের অভিযোগে বুধবার বড়সড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী ও সমর্থকেরা পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে জোরালো বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা গেছে, ঘটনার সময় পঞ্চায়েত প্রধান কার্যালয়ে উপস্থিত থাকলেও, উপ-প্রধানের অনুপস্থিতি নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। বিক্ষোভকারীরা উপ-প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে ‘চোর-চোর’ স্লোগান দেন এবং তৃণমূল কংগ্রেসের বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েতে পানীয় জল, রাস্তা, নালা নির্মাণ এবং আবাসের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁদের দাবি, জনগণের করের টাকার সঠিক ব্যবহার করা হয়নি, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর পাশাপাশি, বিজেপি সমর্থকেরা নকশালবাড়ি বাজারে ফুটপাত দখলমুক্ত করা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জমা আবর্জনা দ্রুত অপসারণ এবং পঞ্চায়েত ফান্ডের ব্যবহারে স্বচ্ছতা আনার দাবি তোলেন। বাস স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগ এনেও তাঁরা প্রতিবাদ জানান।

বিজেপি নেতৃত্বের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যদি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande