মুর্শিদাবাদে বজ্রপাতে বিএসএফ জওয়ানের মৃত্যু
মুর্শিদাবাদ, ২৪ জুন (হি. স.): মুর্শিদাবাদে কর্মরত অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি ৭১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং মূলত উত্তর প্রদেশের কনৌজ জেলার বা
মুর্শিদাবাদে বজ্রপাতে বিএসএফ জওয়ানের মৃত্যু


মুর্শিদাবাদ, ২৪ জুন (হি. স.): মুর্শিদাবাদে কর্মরত অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি ৭১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং মূলত উত্তর প্রদেশের কনৌজ জেলার বাসিন্দা ছিলেন।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে বিনীত কুমার দুবে মুর্শিদাবাদের জঙ্গীপুর এলাকায় অবস্থিত বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে কর্মরত করছিলেন। সেই সময় মিঠুপুর এলাকায় হঠাৎ তীব্র ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতরভাবে জখম হন। সহকর্মী জওয়ানেরা তাঁকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন যে, ময়নাতদন্তের পর জওয়ানের পার্থিব শরীর পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর পৈতৃক বাড়ি উত্তর প্রদেশের কনৌজে পাঠানো হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande