তারাতলা বিপর্যয়ের পুরো পরিস্থিতিতে নজর মুখ্যমন্ত্রীর, উদ্ধারকারী দলকে জানালেন ধন্যবাদ
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলা বিপর্যয়ের পুরো পরিস্থিতিতে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ১২.০৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রী নিজেও ঘটনাস্থলে যান। বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ৩ জনের মৃত্যু হয়েছে
তারাতলা বিপর্যয়ের পুরো পরিস্থিতিতে নজর মুখ্যমন্ত্রীর, উদ্ধারকারী দলকে জানালেন ধন্যবাদ


কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলা বিপর্যয়ের পুরো পরিস্থিতিতে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ১২.০৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রী নিজেও ঘটনাস্থলে যান। বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজের জন্য এনডিআরএফ, সেনাবাহিনী-সহ উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আগামীকাল সরকারের পক্ষ থেকে বিস্তারিত আরও জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জরুরি পরিষেবা ছাড়া ৩১ জুলাই পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অডিট করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

উল্লেখ্য, তারাতলায় ভেঙে পড়া গুদামের ভিতর এখনও আটকে রয়েছেন বেশ কয়েক জন। তাঁরা সংখ্যায় কত, তা এখনও স্পষ্ট নয়। তবে গুদামের লোহা এবং কংক্রিটের কাঠামোর নীচ থেকে এখনও মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সেনা। উদ্ধারকাজে হাত লাগিয়েছে তারা। আগে থেকেই ঘটনাস্থলে রয়েছেন দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল বা এনডিআরএফ-এর সদস্যেরা। বিকেল পৌনে ৫টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande