তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে বিপর্যয়, চালু কন্ট্রোল রুম
কলকাতা, ২৪ জুন (হি.স.): কলকাতার তারাতলা এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি গুদাম। বুধবার বেলার দিকে ঘটনাটি ঘটে। এই বিপর্যয়ের পরেই তড়িঘড়ি কন্ট্রোল রুম চালু করল রাজ্য সরকার। নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের তত্ত্বাবধানে ১
তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে বিপর্যয়, চালু কন্ট্রোল রুম


কলকাতা, ২৪ জুন (হি.স.): কলকাতার তারাতলা এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি গুদাম। বুধবার বেলার দিকে ঘটনাটি ঘটে। এই বিপর্যয়ের পরেই তড়িঘড়ি কন্ট্রোল রুম চালু করল রাজ্য সরকার। নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের তত্ত্বাবধানে ১০৭০, ৮৬৯৭৯-৮১০৭০ এবং ০৩৩-২২৫৩-৫১৮৫ এই নম্বরে ফোন করা যাবে।

উল্লেখ্য, তারাতলায় ট্রান্সপোর্ট ডিপোর কাছে ভেঙে পড়া নির্মীয়মাণ গুদাম সরাতে নিয়ে আসা হয় লম্বা ক্রেন। আনা হয়েছে গ্যাসকাটার। দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা কাজ করছেন। এখনও পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে। মৃদু আওয়াজ ভেসে আসছে ভেঙে পড়া কাঠামোর ভিতর থেকে। ঢালাইয়ের সময়ে লোহার ছাউনি ভেঙে পড়ে এই বিপর্যয় ঘটে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande