
কলকাতা, ২৪ জুন (হি.স.): বুধবার তারাতলার দুর্ঘটনায় আহত আরও দু’জনকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। এই নিয়ে হাসপাতালে ভর্তি মোট আহতের সংখ্যা দাঁড়াল ২১। তারাতলার দুর্ঘটনায় জখমদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
উল্লেখ্য, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় প্রথমে এসএসকেএম হাসপাতালে ৯ জনকে নিয়ে যাওয়া হয়। পরে আরও একজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। দ্বিতীয় দফায় যাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই শ্রমিকের জ্ঞান ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। তার পরে তৃতীয় দফায় আরও একজনকে নিয়ে যাওয়া হয়। এর পর একাধিক দফায় আরও ১০ জনকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ