(আপডেট) তারাতলায় উদ্ধারকাজে গতি বাড়াতে ওড়ানো হল ড্রোন
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলার দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে গতি আনতে ওড়ানো হল ড্রোন। এ ছা়ড়াও বহু গার্ডরেল আনা হচ্ছে। ঘিরে দেওয়া হয় দুর্ঘটনাস্থলটি। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আটকে পড়া শ্
(আপডেট) তারাতলায় উদ্ধারকাজে গতি বাড়াতে ওড়ানো হল ড্রোন


কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলার দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে গতি আনতে ওড়ানো হল ড্রোন। এ ছা়ড়াও বহু গার্ডরেল আনা হচ্ছে। ঘিরে দেওয়া হয় দুর্ঘটনাস্থলটি। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এছাড়া, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে অতিরিক্ত সেনাবাহিনীর দল। সেই সঙ্গে উদ্ধারকাজের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিও এসেছে। এখনও পর্যন্ত আটকে থাকা ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৯ জনকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিন জন মারা গিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছেতবে পরিজনেরা যাতে হাসপাতাল চত্বরে বেশি ভিড় না করেন, সে দিকে নজর রাখা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, লোহার বিমের ওই কাঠামোর ভিতরে ৫০ থেকে ৬০ জন আটকে থাকতে পারেন। উদ্ধার কাজ চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ, সেনাবাহিনী উদ্ধার কাজ করছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল ও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande