২৯ হাজার ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার যুবক, পুলিশ হেফাজতের আবেদন
সামসি , ২৪ জুন (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার সামসি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম নুর আলাম ওরফে ‘ভাল্লুক’ (৩৫)। তিনি রতুয়া থানার বৈয়কণ্ঠপুর গ্রামের মারওয়ারি পাড়ার বাসিন্
জাল নোট উদ্ধার


সামসি , ২৪ জুন (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার সামসি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম নুর আলাম ওরফে ‘ভাল্লুক’ (৩৫)। তিনি রতুয়া থানার বৈয়কণ্ঠপুর গ্রামের মারওয়ারি পাড়ার বাসিন্দা। ঘটনায় জাল নোট চক্রের যোগসাজশ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সামসি এলাকার রতনপুর হাট সংলগ্ন এলাকায় মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল নুর আলাম। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৫৯টি জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ২৯ হাজার ৫০০ টাকা।পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, জাল নোটগুলি পাচারের উদ্দেশ্যেই সে এলাকায় ঘোরাফেরা করছিল। তবে এই জাল নোট কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আরও কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande