
কোচবিহার, ২৪ জুন (হি.স.): কোচবিহারের তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার ভাইপোর বাড়িতে অগ্নিকাণ্ড! বুধবার ভোর রাতে কোচবিহারের সিতাইয়ের ওই বাড়িতে আগুন দেখে চিৎকার শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রের খবর, জগদীশের বাড়ির তিনটি বাড়ির পরেই তাঁর ভাইপো অনিমেষের বাড়ি। অনিমেষের স্ত্রী আবার তৃণমূলের প্রধান। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে ওই বাড়িতে কার্যত কেউ থাকতেন না। মঙ্গলবার জগদীশ কোচবিহারে ফিরলেও সিতাইয়ে যাননি। সিতাইয়ের অবশ্য বহু মানুষ জগদীশকে বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত হয়েছিলেন। এর পরেই রাতে ওই ঘটনা ঘটে। এর নেপথ্যে দুষ্কৃতীদের হাত রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ