(আপডেট) সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকাজের, তারাতলায় বিপর্যয় প্রসঙ্গে বললেন শুভঙ্কর সরকার
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন এই বিপর
(আপডেট) সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকাজের, তারাতলায় বিপর্যয় প্রসঙ্গে বললেন শুভঙ্কর সরকার


কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন এই বিপর্যয় প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ভেতরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সরকার আজ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে (উদ্ধারকাজের)। এই প্রচেষ্টায় সকলেরই অবদান রাখা উচিত। ভেতরে যারা আটকে আছেন, যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করতে হবে। ইতিমধ্যেই একজনকে উদ্ধার করা হয়েছে এবং মন্ত্রীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সব বিভাগকে ডেকে পাঠানো হয়েছে। যেহেতু সরকার ক্ষমতায় আসার মাত্র এক মাস হয়েছে, তাই এত দ্রুত সবকিছু তদারকি করা তাদের পক্ষে কঠিন। তা সত্ত্বেও, দায় কিন্তু সরকারের ওপরই বর্তায়। এই অবৈধ নির্মাণ কেন করা হচ্ছিল এবং কেন কোনও নজরদারি ছিল না, তা খতিয়ে দেখতে হবে। তাই এই বিষয়ের সমস্ত তথ্য উন্মোচন করা অত্যন্ত জরুরি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande