জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি সম্বলিত বিতর্কিত পোস্টার ঘিরে উত্তেজনা
জলপাইগুড়ি, ২৪ জুন (হি.স.): জলপাইগুড়ি শহরে বুধবার একটি বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলকায়। এই পোস্টারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দড়ি দিয়ে বেঁধে ঘোরানোর দৃশ্য দেখানো হয়েছে, যেখানে জলপাইগুড়ি পৌরসভার চ
পোস্টার দেখছে স্থানীয় লোক


জলপাইগুড়ি, ২৪ জুন (হি.স.): জলপাইগুড়ি শহরে বুধবার একটি বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলকায়। এই পোস্টারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দড়ি দিয়ে বেঁধে ঘোরানোর দৃশ্য দেখানো হয়েছে, যেখানে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কেও দেখা যাচ্ছে। পোস্টারে বড় অক্ষরে লেখা রয়েছে— “আমরা ভুলিনি”।

জানা গেছে, রাতের অন্ধকারে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এই পোস্টার লাগানো হয়, যার পর থেকেই রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই ছবিটি কয়েক বছর পুরোনো বলে জানা যাচ্ছে, তবে এটি পুনরায় সামনে আসায় বিতর্ক আরও বেড়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিযোগ, সস্তা রাজনীতির স্বার্থে সেই সময় এই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া হয়েছিল এবং এখন জনগণ তারই জবাব দিচ্ছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ খারিজ করে সৈকত চট্টোপাধ্যায় দাবি করেছেন যে, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্টার লাগানো হয়েছে।

তাঁর বক্তব্য, তাঁর কাজের প্রশংসা হওয়ায় কিছু মানুষ অস্বস্তিতে পড়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই পুরোনো ছবি সামনে এনে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande