বেতন বৃদ্ধির দাবিতে এনইউএইচএম কর্মীদের ধর্মঘট, চরম ভোগান্তিতে রোগীরা
শিলিগুড়ি, ২৪ জুন (হি.স.): ন্যাশনাল আরবান হেলথ মিশন (এনইউএইচএম)-এর অধীনে পৌরনিগম দ্বারা পরিচালিত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মরত কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে বুধবার থেকে ধর্মঘট শুরু করেছেন। কর্মীদের এই পদক্ষেপের জেরে শিলিগুড়ি মহকুমা এলাকার
বেতন বৃদ্ধির দাবিতে এনইউএইচএম কর্মীদের ধর্মঘট, চরম ভোগান্তিতে রোগীরা


শিলিগুড়ি, ২৪ জুন (হি.স.): ন্যাশনাল আরবান হেলথ মিশন (এনইউএইচএম)-এর অধীনে পৌরনিগম দ্বারা পরিচালিত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মরত কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে বুধবার থেকে ধর্মঘট শুরু করেছেন। কর্মীদের এই পদক্ষেপের জেরে শিলিগুড়ি মহকুমা এলাকার সরকারি স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, নতুন বাজেটের পরেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছিল। এর প্রতিবাদে কর্মীরা মহকুমা শাসক (এসডিও) কার্যালয়ের বাইরে ধরনা-বিক্ষোভ প্রদর্শন করেন এবং বেশ কিছু হাসপাতালে নিয়মিত পরিষেবা স্তব্ধ করে দেন। এই ধর্মঘটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। বিশেষ করে শিশুদের টিকাকরণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য আসা পরিবারগুলোকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বহু মানুষ সকাল থেকে হাসপাতালে পৌঁছালেও গেট বন্ধ থাকায় শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হন।

আন্দোলনকারী কর্মীদের বক্তব্য, তাঁদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিন ধরে ঝুলে রয়েছে, কিন্তু প্রশাসন কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি। বাধ্য হয়েই তাঁদের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয়, তবে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। অন্যদিকে, সাধারণ মানুষের ক্রমবর্ধমান ভোগান্তির কথা মাথায় রেখে বিভিন্ন মহল থেকে দ্রুত এই সমস্যার সমাধান খোঁজার দাবি তোলা হয়েছে, যাতে স্বাস্থ্য পরিষেবা আবার স্বাভাবিক হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande