
যমুনানগর, ২৪ জুন ( হি.স.) : হরিয়ানার যমুনানগরে পুলিশের তৎপরতায় ৩২ গ্রাম মাদক–সহ গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিশাল। সে রায়পুর গ্রামের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ,গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ শাদিপুর গ্রামের কাছে তল্লাশি অভিযান শুরু করে। সেইসময় পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালায় । তল্লাশির সময় ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় ৩২ গ্রাম মাদক (স্ম্যাক)। জিজ্ঞাসাবাদে ধৃত বিশাল তার অপরাধ স্বীকার করে। তাকে আদালতে নিয়ে যাওয়া হলে তদন্তের স্বার্থে তার পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর হয়। এই মাদক পাচার চক্রে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক